দীর্ঘ কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় নেমেছে কাঙ্ক্ষিত বৃষ্টি। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে জনজীবনে স্বস্তি ফিরে আসে। বৃষ্টির পরপরই উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ ও স্বস্তির অনুভূতি ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের মতে, গত ২৮ মে পবিত্র ঈদুল আজহার দিন বৃষ্টিপাতের পর আর কোনো উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি। এরপর থেকেই প্রচণ্ড রোদ, তাপদাহ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েন সাধারণ মানুষ। শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষ এবং বিশেষ করে বয়স্করা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছিলেন।
দীর্ঘ সময় ধরে বৃষ্টির দেখা না মেলায় কৃষকসহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। অনেকেই বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন। অবশেষে বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি নামলে মানুষের মুখে ফিরে আসে স্বস্তির হাসি।
বৃষ্টিতে শিশু-কিশোরদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেককে বৃষ্টিতে ভিজে আনন্দ করতে দেখা যায়। অন্যদিকে বয়স্করাও স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করেছেন। এই প্রচণ্ড গরমের মধ্যে তিনি আমাদের ওপর রহমতের বৃষ্টি বর্ষণ করেছেন। এজন্য আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
স্থানীয়দের আশা, এই বৃষ্টির ফলে আবহাওয়া কিছুটা সহনীয় হবে এবং জনজীবনে স্বস্তি ফিরে আসবে। পাশাপাশি কৃষিকাজেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা।
kalprakash.com/SAS
কিশোরগঞ্জ প্রতিনিধি 
















