সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৫৭:১১
শিরোনাম
● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি, পুলিশে সোপর্দ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:৩২
শেয়ার: mail
নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি, পুলিশে সোপর্দ

নাটোরে সাড়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (৪৫) নামে এক ফুচকা ব্যবসায়ীকে গাছের সাথে বেঁধে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

বুধবার (৩ জুন) রাতে নাটোর সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী এবং তার বাবা পেশায় একজন দিনমজুর। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর শিশুটি বর্তমানে নাটোর সদর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) বিকেলে শিশুটি তার নানির সাথে মাঠে ঘাস কাটতে গিয়েছিল। বিকেল ৫টার দিকে ফসলের মাঠ থেকে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে অভিযুক্ত শরিফুল ইসলাম পাশের একটি নির্জন ঘাসের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার পর শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরবর্তীতে নাটোর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বুধবার (৩ জুন) সন্ধ্যায় এঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। রাত সাড়ে ৮ টার দিকে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শরিফুলের বাড়ি ঘেরাও করে তাকে ধরে নিয়ে এসে গাছের সাথে বেঁধে গণপিটুনি দেয়।

খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শরিফুলকে আটক করে থানায় নিয়ে যায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। ভুক্তভোগী শিশু নাটোর সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | Globe kalprakash.com

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি, পুলিশে সোপর্দ

বিস্তারিত কমেন্টে