মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:৪০:০৫

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুই শিশু নিহত, আহত ৩

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৬:২০
শেয়ার: mail
ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুই শিশু নিহত, আহত ৩

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক প্রকৌশলীর দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রকৌশলী নিজে, তার স্ত্রী ও মা গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা প্রকৌশলী আকিব তার পরিবার নিয়ে একটি মাইক্রোবাসে করে রাজশাহী থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে তাদের বহনকারী মাইক্রোবাসটি বড়াইগ্রাম উপজেলার রয়না এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রকৌশলী আকিবের চার মাস বয়সী শিশুপুত্র ইজাজ প্রাণ হারায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারা গুরুতর আহত অবস্থায় প্রকৌশলী আকিব, তার স্ত্রী এ্যানী, চার বছর বয়সী ছেলে ইহান এবং আকিবের মা কনাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই শিশু ইহানের মৃত্যু হয়।

বর্তমানে আহত প্রকৌশলী আকিব, তাঁর স্ত্রী এ্যানী ও মা কনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে এক শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে। আহতদের হাসপাতালে নেওয়ার পথে অপর এক শিশুর মৃত্যু হয়। তাদের সবার বাড়ি রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায়।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | Globe kalprakash.com

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুই শিশু নিহত, আহত ৩

বিস্তারিত কমেন্টে