সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৫৭:১০
শিরোনাম
● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম

শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির আশ্বাস হুইপ দুলুর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৬:০২
শেয়ার: mail
শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির আশ্বাস হুইপ দুলুর

নাটোরে এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের কানাইখালী এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মদনহাট গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একই গ্রামের ফুচকা বিক্রেতা শরিফুল ইসলাম নির্জন স্থানে নিয়ে যায়। পরে শিশুটির ওপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে।

ঘটনার পর শিশুটিকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে বুধবার রাতে ঘটনাটি এলাকায় জানাজানি হলে ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তের বাড়ি ঘেরাও করে। একপর্যায়ে তাকে ধরে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করে।

খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শরিফুল ইসলামকে উদ্ধার করে আটক করে।

মানববন্ধনে বক্তারা দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এদিকে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বৃহস্পতিবার দুপুরে তিনি নাটোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিকে দেখতে যান।

পরে সাংবাদিকদের তিনি বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং দ্রুত বিচার নিশ্চিত করার নির্দেশনা রয়েছে। তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে এ মামলার আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

এ সময় জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | Globe kalprakash.com

শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির আশ্বাস হুইপ দুলুর

বিস্তারিত কমেন্টে