সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:৩৬:৪৮
শিরোনাম
● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো

১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৫:৪১
শেয়ার: mail
১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে সিয়াম (৩) নামে এক শিশু মারা গেছে। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার কার্পাসডাঙ্গা মাঝেরপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে সিয়াম নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী দোকানে চিপস কিনতে যাচ্ছিল। পথে রাস্তার পাশের একটি পুকুরে তার হাত থেকে ১০ টাকার একটি নোট অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। টাকাটি উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে যায় সিয়াম। পরে এলাকাবাসী পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা শফিকুল ইসলাম জানান, রোববার সকালে তাঁর ছেলে সিয়াম বাড়ির পার্শ্ববর্তী দোকানে চিপস কিনতে গেলে এ ঘটনা ঘটে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে বলেও তিনি জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বিস্তারিত কমেন্টে