রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ | ১৮ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫৬:৪৪
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:৩২
শেয়ার: mail
কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির

ইরানি কূটনীতিকদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তাঁর দাবি, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া ইরানি কূটনীতিকেরা নির্ধারিত সময়সূচি অনুযায়ীই যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া ইরানি কূটনীতিকদের সবাই যুক্তরাষ্ট্র ছেড়েছেন। তাঁদের মধ্যে একজন আগেই দেশটি ত্যাগ করেছিলেন বলেও জানান তিনি।

আরাঘচির এই বক্তব্য এসেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের একটি প্রতিবেদনের পর। ওই প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, জাতিসংঘে ইরানের মিশনের পুরো প্রতিনিধিদলকে অবিলম্বে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে দুজন ইরানি কূটনীতিক সেই নির্দেশ মানেননি বলে দাবি করা হয়।

তবে মার্কিন এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন আরাঘচি। তিনি বলেন, ইরানি কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে—এমন দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কূটনীতিকদের বহিষ্কারের বিষয়টি নিয়ে গর্ব করা ‘অনুচিত’। তাঁর ভাষায়, এ ধরনের আচরণ ‘হতাশা ও পরাজয়েরই বহিঃপ্রকাশ’।

আরাঘচি আরও দাবি করেন, ইরানি কূটনীতিকদের সঙ্গে এমন আচরণ জাতিসংঘের সদর দপ্তর হিসেবে যুক্তরাষ্ট্রের যে দায়িত্ব ও বাধ্যবাধকতা রয়েছে, তার সঙ্গেও সাংঘর্ষিক।

এ ঘটনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের বিষয়টি আবারও সামনে এসেছে। ইরানি কূটনীতিকদের যুক্তরাষ্ট্র ত্যাগের ঘটনা নিয়ে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট বিরোধ দেখা দিয়েছে। সূত্র: আল জাজিরা

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির

বিস্তারিত কমেন্টে