বাংলাদেশ ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ, পরিদর্শনে স্থলবন্দর চেয়ারম্যন Logo গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুই শিশু নিহত, আহত ৩ Logo ১৫ জুন থেকে শুরু হচ্ছে জিআই স্বীকৃত হাড়িভাঙ্গা আমের বাজার, ১১৭ কোটি টাকার বাণিজ্য Logo শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির আশ্বাস হুইপ দুলুর Logo চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ মাদক সেবীর কারাদন্ড Logo আল্লাহর রহমতে অষ্টগ্রামে বৃষ্টি, উচ্ছ্বসিত এলাকাবাসী Logo দুর্ভোগের অবসান চেয়ে রাস্তায় নালিতাবাড়ীবাসী Logo নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝেতে পুঁতে রাখা বৃদ্ধার মরদেহ উদ্ধার Logo চাহিদা বাড়ছে তালশাঁসের বেনাপোল

দুর্ভোগের অবসান চেয়ে রাস্তায় নালিতাবাড়ীবাসী

বছরের পর বছর ধরে খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতার সঙ্গে যুদ্ধ করে চলেছেন নালিতাবাড়ী পৌরশহরের ৩ নম্বর ওয়ার্ডের নিলামপট্টি-সাহাপাড়া এলাকার বাসিন্দারা। বর্ষা এলেই তাদের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। সামান্য বৃষ্টিতেই সড়ক তলিয়ে যায় পানিতে, চলাচল হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিনের এই ভোগান্তির স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে নিলামপট্টি-সাহাপাড়া মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ব্যানার-ফেস্টুন হাতে তারা দ্রুত সড়ক সংস্কার এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় ব্যবসায়ী শামসুল আলম সওদাগর। বক্তব্য দেন ব্যবসায়ী আমিন আল মামুন, কার্তিক সাহা, নূর হোসেন, ফারুক সরকার, শরাফত আলীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কার না হওয়ায় এলাকাবাসীকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। বৃষ্টির পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা এখন এলাকার নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে।

তারা বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে দ্রুত সড়ক সংস্কারের পাশাপাশি একটি টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।

মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক জানান, সড়কটির উন্নয়নকাজের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে কাজ শুরু করা হবে।

kalprakash.com/SAS

বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ, পরিদর্শনে স্থলবন্দর চেয়ারম্যন

দুর্ভোগের অবসান চেয়ে রাস্তায় নালিতাবাড়ীবাসী

প্রকাশিত: ০৫:৩৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬