বাংলাদেশ ০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস

সংসদ সদস্যদের জন্য দীর্ঘদিন ধরে চালু থাকা শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করে জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সংসদ অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে বিলটি পাস করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

নতুন এ আইনের মাধ্যমে এমপিদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল হওয়ায় সরকারি ব্যয় কমানো এবং নীতিগত স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

kalprakash.com/SS

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস

প্রকাশিত: ০৫:০০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬