বাংলাদেশ ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা Logo চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার Logo তৃণমূল সাংবাদিকদের সংগঠন এসএসপির নেতৃত্বে মজনু-আবিদ Logo যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল Logo ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী Logo আজকের উল্লেখযোগ্য কর্মসূচি Logo টানা দুই দফা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা Logo বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

ভারত-চীনের মানুষ যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেয়—ট্রাম্প শেয়ার করা পডকাস্ট ঘিরে বিতর্ক

ছবি : রয়টার্স

ভারত ও চীনকে নিয়ে অবমাননাকর ও বর্ণবাদী মন্তব্য করা এক বিতর্কিত পডকাস্ট শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পডকাস্টে ভারত ও চীনকে ‘জাহান্নাম’ বলে উল্লেখ করা হয়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পডকাস্টটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভাষ্যকার ও রেডিও উপস্থাপক মাইকেল স্যাভেজের। তার ‘স্যাভেজ নেশন’ নামের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব নীতির সমালোচনা করা হয়।

ওই পডকাস্টে দাবি করা হয়, ভারত ও চীনের নাগরিকেরা যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দিয়ে সহজেই নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন। তিনি বলেন, কিছু মানুষ নবম মাসে যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেয় এবং এর মাধ্যমে দ্রুত নাগরিকত্ব পেয়ে যায়।

পডকাস্টে আরও বলা হয়, পরে তারা ভারত, চীন বা অন্য দেশ থেকে তাদের পরিবারের সদস্যদেরও যুক্তরাষ্ট্রে নিয়ে আসে, যাকে তিনি কটূক্তি করে ‘জাহান্নাম’ বলে উল্লেখ করেন।

এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে বর্ণবাদী ও বিদ্বেষমূলক বক্তব্য হিসেবে সমালোচনা করছেন।

স্যাভেজ আরও দাবি করেন, জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টি আদালতের পরিবর্তে গণভোটের মাধ্যমে নির্ধারণ করা উচিত। তিনি অভিবাসীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে তাদের ‘ল্যাপটপধারী গ্যাংস্টার’ বলেও উল্লেখ করেন এবং দাবি করেন, তারা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

প্রযুক্তিখাতে ভারতীয় ও চীনা কর্মীদের উপস্থিতি নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং বলেন, কিছু রাজ্যে শ্বেতাঙ্গদের চাকরির সুযোগ সীমিত হয়ে যাচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প এই পডকাস্টের ভিডিও ও বক্তব্য শেয়ার করলেও এ বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তিনি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব নীতির বিরোধিতা করে আসছেন।

২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তিনি এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যেখানে নির্দিষ্ট পরিস্থিতিতে স্বয়ংক্রিয় নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ নেওয়া হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী জন্মসূত্রে নাগরিকত্ব নিশ্চিত করে। বিষয়টি বর্তমানে দেশটির সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর

ভারত-চীনের মানুষ যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেয়—ট্রাম্প শেয়ার করা পডকাস্ট ঘিরে বিতর্ক

প্রকাশিত: ০২:১৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬