বাংলাদেশ ০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বেরোবিতে ছাত্রশিবিরের দুই দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব শুরু

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেরোবি শাখার উদ্যোগে দুই দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।

শনিবার (১৮ এপ্রিল) সকালে এ প্রকাশনা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। এ সময় শাখা ছাত্রশিবিরের সভাপতিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেরোবি শাখা সব সময় শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ; বিশেষ করে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয় হিসেবে এর আলাদা গুরুত্ব ও মর্যাদা রয়েছে। শহীদ আবু সাঈদের গ্রাফিতিগুলো এই বিশ্ববিদ্যালয়ের লড়াই ও সংগ্রামের গৌরব বহন করে।”

বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. সুমন সরকার বলেন, “ইসলামী ছাত্রশিবির একটি শিক্ষা ও আদর্শভিত্তিক ছাত্রসংগঠন। আমাদের নিজস্ব প্রকাশনা ও শিক্ষা উপকরণের সাথে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় করিয়ে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। এর মাধ্যমে সবাই ছাত্রশিবিরের আদর্শিক প্রকাশনা সম্পর্কে সরাসরি ধারণা লাভ করতে পারবেন এবং শিক্ষা উপকরণগুলো সংগ্রহ করতে পারবেন।”

উল্লেখ্য, দুই দিনব্যাপী এই প্রকাশনা উৎসবে সংগঠনের বিভিন্ন নিয়মিত ও বিশেষ প্রকাশনা প্রদর্শিত হচ্ছে।

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বেরোবিতে ছাত্রশিবিরের দুই দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব শুরু

প্রকাশিত: ১২:৫৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬