বাংলাদেশ ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo জবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo কুবিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ, সাক্ষাৎকারে ডাক পেলেন যেসব শিক্ষার্থী Logo নও মুসলিম না হিন্দু— মরদেহ সৎকার নিয়ে দ্বন্দ্ব, ময়নাতদন্তের প্রস্তুতি Logo কুবির ইকোনমিক্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাইফুল-গিয়াস Logo কবিরাজির ফাঁদে কিশোরীর ২৭ ভরি স্বর্ণ লুট, প্রতারণা চক্রের হদিস Logo কুবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিশ্ববিদ্যালয় পর্ব শুরু আজ Logo নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মাসুদ সাঈদীর মতবিনিময় Logo বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, গা ঢাকা যুবক Logo জগন্নাথ বিশ্ববিদ্যালয় টিএসসির আধুনিকায়ন Logo আনুষ্ঠানিক অনুমোদন পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া ইউনিট

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের

ছবি: রয়টার্স

বিশ্বের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের বরাতে জানা গেছে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় জানিয়েছে—ওমানের জলসীমা দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখা যেতে পারে, তবে এর আগে নতুন কোনো সংঘাত না ঘটার বিষয়ে একটি চুক্তি প্রয়োজন।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরান সংঘাতের কারণে সম্প্রতি এই রুটে জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। শত শত ট্যাংকার ও হাজারো নাবিক পারস্য উপসাগরে আটকা পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র জানায়, ইরান এমন একটি সমাধানের ইঙ্গিত দিয়েছে যেখানে ওমানের দিক দিয়ে জাহাজ চলাচল তুলনামূলক নিরাপদ হতে পারে। তবে এই প্রস্তাব কতটা বাস্তবায়নযোগ্য হবে, তা নির্ভর করছে ওয়াশিংটনের অবস্থানের ওপর। এখনো যুক্তরাষ্ট্র এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।

বিশ্লেষকদের মতে, আগের তুলনায় এটি কিছুটা নমনীয় অবস্থান। কারণ আগে ইরান প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ, জাহাজ থেকে শুল্ক আদায়সহ কঠোর প্রস্তাব দিয়েছিল। তবে সাম্প্রতিক আলোচনায় সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থল হিসেবে বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

জবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের

প্রকাশিত: ১১:৪২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬