বাংলাদেশ ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন

বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী বর্ষবরণ উৎসব উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বৈশাখী শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৈশাখী মেলা, শুভেচ্ছা বিনিময়, লোকজ সংগীতসহ নানা সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নববর্ষের আবাহন ঐক্য, শান্তি, উত্তরণ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার প্রথমবারের মতো দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।

সকালে শহিদ সাজিদ ভবনের নিচতলায় পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে বৈশাখী চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এরপর সকাল ৯টায় উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ক্যাম্পাস থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার ও ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। চারুকলা অনুষদের আয়োজনে শোভাযাত্রায় পায়রা, পাখি, চরকি, সূর্যমুখী ও ফড়িংসহ নান্দনিক উপস্থাপনা বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।

শোভাযাত্রা শেষে মুক্তমঞ্চ প্রাঙ্গণ ও পোগোজ ল্যাবরেটরি স্কুল মাঠে বসে বৈশাখী মেলা। দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের সমাহারে মেলাটি দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এ সময় উপাচার্য ও সংসদ সদস্য একসঙ্গে নাগরদোলায় চড়ে উৎসবের আনন্দ উপভোগ করেন।

সকাল ১১টায় বিজ্ঞান ভবন মাঠে অনুষ্ঠিত হয় নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং লালবাগ বিভাগের ডিসিসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বক্তব্যে প্রধান অতিথি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং শান্তিপূর্ণ শিক্ষাঙ্গন বজায় রাখার আহ্বান জানান।

উপাচার্য ড. রইছ উদ্দীন তাঁর বক্তব্যে বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বেদখলকৃত হলসমূহ পুনরুদ্ধারে দৃঢ় অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন।

এছাড়া ট্রেজারার ড. সাবিনা শরমীন অ্যালামনাইদের উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এবং সঞ্চালনা করেন চ্যানেল আইয়ের উপস্থাপিকা দীপ্তি চৌধুরী।

শুভেচ্ছা বিনিময় শেষে সংগীত বিভাগের পরিবেশনায় লোকজ সংগীত, নাট্যকলা বিভাগের গম্ভীরা, নৃত্য, গান ও লাঠিখেলা দর্শকদের মুগ্ধ করে। দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনে বিভিন্ন সংগঠন ও বুলবুল ললিতকলা একাডেমি অংশ নেয়। বিশেষ আকর্ষণ হিসেবে লোকসংগীত পরিবেশন করেন খ্যাতিমান শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতী।

এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উৎসবের দ্বিতীয় দিন (১৫ এপ্রিল) দুপুর ২টায় শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠান শুরু হবে। বিকাল ৩টায় ব্যান্ড সংগীত, বিকাল ৫টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাপনী দিনে জনপ্রিয় লালন ব্যান্ডের কনসার্ট প্রধান আকর্ষণ হিসেবে থাকছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন

প্রকাশিত: ০৬:৪১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬