বাংলাদেশ ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

জবি মার্শাল আর্ট ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মার্শাল আর্ট ক্লাব। নতুন এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন শাখার মার্শাল আর্টে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন।

বর্তমান প্রেক্ষাপটে আত্মরক্ষামূলক প্রশিক্ষণের গুরুত্ব বিবেচনায় এ কার্যক্রম বিশেষ তাৎপর্য বহন করছে। ক্লাবটির প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা আত্মরক্ষার কৌশল আয়ত্ত করার পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস অর্জন এবং মানসিক দৃঢ়তা উন্নয়নের সুযোগ পাবেন।

এ ছাড়া দক্ষ খেলোয়াড় তৈরি করে আন্তঃবিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করাই এই ক্লাবের অন্যতম লক্ষ্য। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন থেকে প্রতিবছর জবি মার্শাল আর্ট ক্লাবের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেবেন।

ক্লাবের প্রতিষ্ঠাতা এম কে মারুফ বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্শাল আর্ট ক্লাবের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতে পেরে আমরা আনন্দিত। এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মরক্ষার কৌশল আয়ত্ত করে জাতীয় ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে বলে আমরা আশাবাদী।

তিনি আরও বলেন, এই উদ্যোগের সফল বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

ক্লাব কর্তৃপক্ষ আগ্রহী শিক্ষার্থীদের এই নতুন যাত্রার অংশ হয়ে আত্মরক্ষার কৌশল শেখার মাধ্যমে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

জবি মার্শাল আর্ট ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রকাশিত: ১১:২৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬