বাংলাদেশ ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

নতুন স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে কুবিতে নবীনদের যাত্রা

স্বপ্ন, প্রত্যাশা আর নতুন পথচলার উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে পাহাড়ঘেরা লাল মাটির ক্যাম্পাস কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।

২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে রোববার (১২ এপ্রিল) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। বর্ণিল সাজসজ্জা ও পৃথক আয়োজনে ১৯টি বিভাগে নবীনদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় সংশ্লিষ্ট বিভাগসমূহ।

সরেজমিনে দেখা যায়, নতুন প্রাণের স্পন্দনে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া, গোলচত্বর, মুক্তমঞ্চ, কৃষ্ণচূড়া রোড এবং বিভাগের করিডর এলাকাগুলো ছিল লোকারণ্য। শিক্ষকদের দিকনির্দেশনামূলক বক্তব্য এবং বড় ভাই-বোনদের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা একাডেমিক শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী মরিয়ম জান্নাত বলেন, বিশ্ববিদ্যালয়ে আজ প্রথম দিন। এখানকার বিস্তৃত পরিবেশে এসে আমার খুব ভালো লেগেছে। ক্যাম্পাসের সবুজ পরিবেশ আর সুন্দর ভবনগুলো দারুণ লাগছে। সিনিয়ররা অনেক ফ্রেন্ডলি, আমাদের আপন করে নিয়েছে। আমি আশা করি তারা আমাদের দিকনির্দেশনা দেবেন, আমরা তা অনুসরণ করার চেষ্টা করব।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ছাত্র পরামর্শক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন, তোমাদের অংশগ্রহণে এই ক্যাম্পাস হয়ে উঠবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। তোমাদের অর্জিত মেধা আর নতুন স্বপ্নের অপচয় না হোক। কেবল ডিগ্রি অর্জন নয়, মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে সাহসী ও সংবেদনশীল হয়ে ওঠো; সময়ে অসময়ে তোমাদের পাশেই আছি আমরা।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান নবীনদের উদ্দেশে বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। নবীনদের পথচলা সহজ করতে বিভিন্ন বিভাগ যে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছে, তার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষক, বিভাগ ও কারিকুলামের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নিজেদের লক্ষ্য স্থির করার সঠিক দিকনির্দেশনা পেয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মনে রাখতে হবে পরিবারের ত্যাগ ও পরিশ্রমের কথা। আগামীর প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে নিজেদের যোগ্য করে তুলতে হলে জ্ঞান অর্জনের আগ্রহ বাড়াতে হবে। শুধু পাঠ্যবই নয়, সহশিক্ষা কার্যক্রমেও যুক্ত হয়ে নিজেদের দক্ষ করে তুলতে হবে। নৈতিকতা বজায় রেখে এগিয়ে যেতে হবে। আশা করি, তারা উচ্চশিক্ষার এই সুযোগ কাজে লাগিয়ে এক একজন আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

নতুন স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে কুবিতে নবীনদের যাত্রা

প্রকাশিত: ০৮:৫২:০০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬