বাংলাদেশ ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ট্রাম্পকে ক্ষমতাচ্যুতির ডাক

যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ আবারও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি তুলেছেন। তিনি বলেন, ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা “কিছুই বদলায়নি”।

ওকাসিও-কর্তেজ মন্তব্য করেছেন, ট্রাম্প ইরানি জনগণের বিরুদ্ধে গণহত্যার হুমকি দিয়েছেন এবং এই হুমকিকে এখনও কাজে লাগাচ্ছেন। তিনি সতর্ক করেছেন, “আমরা আর বিশ্বকে এবং আমাদের দেশের মঙ্গলকে ঝুঁকিতে ফেলতে পারি না।”

তবে ট্রাম্প ইতিমধ্যেই দেশটিতে অজনপ্রিয় হয়ে উঠেছেন। তার কর্তৃত্ববাদী শাসন, বিতর্কিত আইন প্রণয়ন এবং ট্রিলিয়ন-ট্রিলিয়ন ডলার খরচ করে যুদ্ধে জড়ানোর কারণে জনগণ অসন্তুষ্ট। গত মাসে ‘নো কিংস’ আন্দোলনে প্রায় ৮০ লাখ মানুষ রাস্তায় নেমেছিলেন।

আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ সরাসরি বলেছেন, “তার মন্ত্রিসভা হোক বা কংগ্রেস, প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরাতে হবে। আমরা বিপদের কিনারায় চলে এসেছি।”

এর আগে ডজনখানেক ডেমোক্র্যাট আইনপ্রণেতা ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতাচ্যুতির দাবি তুলেছিলেন। যুদ্ধবিরতির ঘোষণার পরও তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

সূত্র: আল জাজিরা

kalprakash.com/SS

বুধবার, ৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পকে ক্ষমতাচ্যুতির ডাক
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পকে ক্ষমতাচ্যুতির ডাক

প্রকাশিত: ১২:২১:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬