বাংলাদেশ ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তেহরানে একটি ধ্বংসপ্রাপ্ত ভবন। ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর দেশটির ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানায়।

পোস্টে সেন্টকম দাবি করে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের ১৫৫টির বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ‘অপারেশন এপিক ফিউরি’ নামের সামরিক অভিযানের আওতায় হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের সদর দফতর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং ইরানের নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের শাসকগোষ্ঠী যদি হরমুজ প্রণালী দিয়ে মুক্ত চলাচলের অনুমতি না দেয়, তবে তারা দেশের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবে।

রাতভর প্রকাশিত তথ্যে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা তেহরানের অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলার একটি ধাপ সম্পন্ন করেছে এবং যাদের তারা হিজবুল্লাহর সদস্য দাবি করছে, তাদের মধ্যে কয়েকজনকে হত্যা করেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানায়, হামলা শুরুর পর থেকে ইরানে তিন হাজার পাঁচশোর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত এক হাজার ৬৬৫ জন বেসামরিক নাগরিক।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ০৩:৪০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬