আসন্ন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) সাধারণ ছুটি থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস (রুলস অব বিজনেস ১৯৯৬)’-এর ক্ষমতাবলে এই ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদার ভিত্তিতেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় সংসদের ৪১ (বগুড়া-৬) ও ১৪৫ (শেরপুর-৩) শূন্য আসনে ভোটগ্রহণের দিন এই সাধারণ ছুটি কার্যকর হবে। ওইদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ রাখেন, ফলে বগুড়া-৬ শূন্য হয়। এছাড়া শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মারা গেলে ভোট স্থগিত করা হয়েছিল। এই দুই আসনে ৯ এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 





















