মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৫০:৪৭
শিরোনাম
দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ২৮ লাখ টাকার মাদক-ওষুধ জব্দ বিজিবির ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ২৮ লাখ টাকার মাদক-ওষুধ জব্দ বিজিবির ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ

জুলাই শহিদদের স্মরণে কুবি ছাত্রশক্তির মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১:৩৯
শেয়ার: mail
জুলাই শহিদদের স্মরণে কুবি ছাত্রশক্তির মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের শহিদদের স্মরণে এবং তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান কর্মসূচির আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তি।

শনিবার (৪ জুলাই) দিবাগত রাতের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক নাবিদ নওরোজ শাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম। এছাড়া কুবি ছাত্রশক্তির আরাফ ভূঁইয়া, আবরার ফাহিম, নাইম ভূঁইয়াসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে ‘মুক্তির মন্দির সোপানতলে, কত প্রাণ হলো বলিদান’ গান পরিবেশন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানও দেন।

অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হলেও এই আন্দোলনকে বেগবান করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ গুলিবর্ষণের ঘটনার পর আন্দোলন সারাদেশে আরও বিস্তৃত হয়।”

তিনি আরও বলেন, “২০২৪ সালের ১ জুলাই শুরু হওয়া এই আন্দোলনের লক্ষ্য এখনো পূর্ণ বাস্তবায়িত হয়নি। কাঙ্ক্ষিত সংস্কারভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এ আন্দোলনের চেতনা অব্যাহত থাকবে।”

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাবিদ নওরোজ শাহ বলেন, “২০২৪ সালের জুলাই আন্দোলনের যে আদর্শ ও উদ্দেশ্যকে সামনে রেখে মানুষ আন্দোলনে অংশ নিয়েছিল, সেই চেতনা ধারণ করে দেশের কল্যাণে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানাই।”

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৪ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

জুলাই শহিদদের স্মরণে কুবি ছাত্রশক্তির মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান

বিস্তারিত কমেন্টে