বাংলাদেশ ০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ইরানে বেসামরিক স্থাপনায় হামলা, শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লক্ষ্যবস্তু

ইরানের রাজধানী তেহরানে গতরাতে তীব্র বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। শহরের পূর্ব, দক্ষিণ ও পশ্চিম অংশে একাধিক হামলা চালানো হয়। এর মধ্যে সবচেয়ে বড় হামলাটি হয়েছে শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লক্ষ্য করে চালানো হামলায় ভবনসহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী একটি গ্যাস স্থাপনাতেও হামলা হয়েছে। গত কয়েক সপ্তাহে এটি চতুর্থ বড় বিশ্ববিদ্যালয়, যা হামলার শিকার হলো। এতে স্পষ্ট হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরিধি এখন আরও বিস্তৃত হয়ে বেসামরিক অবকাঠামোর দিকেও ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, স্কুল, তেল ও ইস্পাত সংশ্লিষ্ট স্থাপনাও এখন লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

রাজধানীর বাইরে খারাজ, শিরাজ, ইসফাহান ও বুশেরসহ বিভিন্ন শহরেও ধারাবাহিক বিমান হামলা চালানো হচ্ছে। এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, বান্দার-এ লেনজেতে ৬ জন, কুয়ামে ৫ জন এবং রাজধানীর দক্ষিণাঞ্চলের বাহরেস্তান শহরে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন শিশু রয়েছে।

সূত্র: আল জাজিরা

kalprakash.com/SS

সোমবার, ৬ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

ইরানে বেসামরিক স্থাপনায় হামলা, শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লক্ষ্যবস্তু

প্রকাশিত: ১২:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬