বাংলাদেশ ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

এক রাতেই স্বপ্নপূরণ, লাক্স সুপারস্টার ২০২৫ বিজয়ী রাজশাহীর বিদুষী বর্ণিতা

সংগৃহীত ছবি

দীর্ঘ সাত বছরের বিরতির পর ফের আলোয় ফিরল লাক্স সুপারস্টার। জমকালো আয়োজনে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় মঞ্চে উঠে ‘লাক্স সুপারস্টার ২০২৫’ হিসেবে দেশের পরিচিতি পেলেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা।

বর্ণিতার জীবনে প্রথমবারের মতো প্রথম হওয়ার আনন্দ অনন্য। ছোটবেলায় পড়াশোনায় বা প্রতিযোগিতায় সব সময় দ্বিতীয় বা তৃতীয় হওয়ার আক্ষেপ এবার এক রাতে ঘোচালেন তিনি। তিনি জানান, কখনো কোচিং না নেওয়া বা প্রাইভেট পড়ার অভাব থাকলেও নিজের চেষ্টার মাধ্যমে প্রথম হওয়ার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।

বিজয়ী হওয়ার পর থেকে বর্ণিতার জীবন বদলে গেছে। সকাল থেকে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের ভিড়, মোবাইলে হাজার হাজার বার্তা, আর সোশ্যাল মিডিয়ায় অনুসারীর সংখ্যা হু হু করে বাড়ছে। একটি স্টোরিতে প্রায় ৮০ হাজার ভিউ দেখা গেছে।

তিনি পুরো যাত্রায় জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও রায়হান রাফীর মতো তারকার সান্নিধ্য পেয়ে অনুপ্রাণিত হয়েছেন। বিশেষ করে জয়া আহসানের কাছ থেকে অভিনয় শিখতে পারা এবং ছোট ছোট পরামর্শ পাওয়াকে তিনি জীবনের বড় পাওয়া হিসেবে অভিহিত করেছেন।

বিদুষী বর্ণিতা ভবিষ্যতের প্রতিযোগীদের জন্য বলেন, শুধু অন্য কাউকে দেখে স্বপ্ন দেখা নয়, নিজের জন্য নিজের স্বপ্ন দেখতে হবে। নিজের প্রতি বিশ্বাস দৃঢ় রাখার মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

এক রাতেই স্বপ্নপূরণ, লাক্স সুপারস্টার ২০২৫ বিজয়ী রাজশাহীর বিদুষী বর্ণিতা

প্রকাশিত: ০৬:০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬