বাংলাদেশ ০৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান নিয়োগে কেন্দ্রীয় পরীক্ষার নতুন ব্যবস্থা

ছবিঃসংগৃহীত

দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় প্রধান ও সহকারী প্রধান নিয়োগে দীর্ঘদিনের প্রচলিত প্রথা ভেঙে যুগান্তকারী পরিবর্তন আনছে সরকার। এখন থেকে গুরুত্বপূর্ণ এই পদগুলোতে নিয়োগ দেওয়া হবে কেন্দ্রীয় পরীক্ষাভিত্তিক পদ্ধতিতে, যা পরিচালনা করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

রোববার (৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন নিয়োগ প্রক্রিয়া, পরীক্ষার ধরন এবং বর্তমানে শূন্য থাকা ১২,৯৫১টি পদের নিয়োগ কার্যক্রমের প্রস্তুতি তুলে ধরতে আগামী ৭ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

এনটিআরসিএ’র চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ওই সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে নতুন পদ্ধতির কর্মপরিকল্পনা ব্যাখ্যা করবেন এবং গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। এই পদক্ষেপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যোগ্যতার প্রতিফলন নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

kalprakash.com/SS

রবিবার, ৫ এপ্রিল ২০২৬
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান নিয়োগে কেন্দ্রীয় পরীক্ষার নতুন ব্যবস্থা
জনপ্রিয় সংবাদ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান নিয়োগে কেন্দ্রীয় পরীক্ষার নতুন ব্যবস্থা

প্রকাশিত: ০৫:৫৮:০০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬