দেশীয় উদ্ভাবক ইব্রাহিম মোল্লা তৈরি করেছেন ‘ভুবন’ নামের একটি বিশেষ ডিভাইস, যা ভূমিকম্পের ২০ থেকে ৯০ সেকেন্ড আগেই সতর্কবার্তা দিতে সক্ষম। ডিভাইসটি ভূ-অভ্যন্তরে সৃষ্ট সিসমিক ওয়েভ বিশ্লেষণ করে আগাম ঝুঁকি শনাক্ত করে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সুযোগ দেয়।
ডিভাইসটি প্রাইমারি ওয়েভ শনাক্ত করে সাইরেন বাজিয়ে সেকেন্ডারি ওয়েভের আগেই সতর্ক করে, বড় ধরনের ক্ষয়ক্ষতি কমাতে সহায়ক হবে। সীমান্তে ফ্রন্টলাইন এলাকায় স্থাপন করলে সতর্কবার্তার সময় ২ মিনিট পর্যন্ত বাড়ানো সম্ভব।
ইব্রাহিম মোল্লা ডিভাইসটি দেশের মানুষের জন্য সরকারকে বিনামূল্যে উপহার দিতে চান। ইতোমধ্যেই বুয়েট ও এমআইএসটি সহ শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার উদ্ভাবনকে স্বীকৃতি দিয়েছে। সরকারি সহায়তা পেলে বাণিজ্যিক উৎপাদনের মাধ্যমে এটি দেশের নিরাপত্তা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
kalprakash.com/SS
তথ্যপ্রযুক্তি ডেস্ক 






















