বাংলাদেশ ০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

বিশ্বকাপ ফাইনালের টিকিট ১৩ লাখ টাকা! সমর্থকদের ক্ষোভ

সংগৃহীত ছবি

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা তুঙ্গে। তবে ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য দেখে হতবাক হয়ে পড়েছেন সমর্থকরা। আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনালের ‘ক্যাটাগরি ১’ টিকিটের দাম উঠেছে প্রায় ১০,৯৯০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৪৫ হাজার টাকার সমান।

শুধু ফাইনালই নয়, ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি এবং আয়োজক মেক্সিকোর ম্যাচগুলোর টিকিটের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ফাইনালের দ্বিতীয় ক্যাটাগরির টিকিটের মূল্য প্রায় ৬ লাখ ৮৭ হাজার টাকা এবং তৃতীয় ক্যাটাগরির টিকিট প্রায় ৫ লাখ ৩৯ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

ফিফার ‘ডায়নামিক প্রাইসিং’ নীতির কারণে চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করছে, যা সাধারণ সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। এই নীতির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই)।

টিকিট বিক্রির প্রক্রিয়াও প্রশ্নের মুখে। লটারি পদ্ধতি ও ‘ফার্স্ট-কাম-ফার্স্ট-সার্ভ’ ব্যবস্থায় অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করেও টিকিট পাননি। প্রযুক্তিগত ত্রুটি, ভুল কিউ এবং ওয়েবসাইটে প্রবেশে সমস্যার অভিযোগও উঠেছে। ‘লাস্ট-মিনিট সেলস ফেজ’-এ প্রবেশের চেষ্টাও অনেকের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের ক্ষোভ স্পষ্ট। কেউ বলছেন, “এই দামে সাধারণ মানুষের পক্ষে বিশ্বকাপ দেখা অসম্ভব।” আবার কেউ অভিযোগ করেছেন, “ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও টিকিট পাওয়া যায়নি, উপরন্তু দামও হঠাৎ বেড়ে যাচ্ছে।”

এদিকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। সেই ম্যাচের টিকিটের দামও সমালোচনার মুখে পড়েছে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

বিশ্বকাপ ফাইনালের টিকিট ১৩ লাখ টাকা! সমর্থকদের ক্ষোভ

প্রকাশিত: ০৪:৩১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬