বাংলাদেশ ১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু Logo হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশের সামনে কঠিন শুরু Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর

এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ: একাদশে দুই পরিবর্তন

এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। ছবি: বাফুফে

এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি ভিয়েতনামে খেলা প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়েছিলেন হামজা-শমিতরা। সেই ম্যাচের একাদশ থেকে দুইটি পরিবর্তন এনেছেন কোচ হাভিয়ের কাবরেরা।

ভিয়েতনামের বিপক্ষে গোলপোস্ট সামলানো মেহেদী হাসান শ্রাবণের পরিবর্তে আজ কোচ কাবরেরা ভরসা রেখেছেন মিতুল মারমার ওপর। রক্ষণভাগে আগের ম্যাচের মতোই আছেন শাকিল আহাদ তপু, তারিক কাজী ও সাদ উদ্দিন। অধিনায়ক জামাল ভূঁইয়া একাদশের বাইরে থাকায় নেতৃত্বের দায়িত্বে রয়েছেন সোহেল রানা সিনিয়র।

আক্রমণে শমিত সোম ও জায়ান আহমেদের উপস্থিতি বজায় থাকলেও মিরাজুলের জায়গায় সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন। দলের অন্যতম ভরসা হামজা দেওয়ান চৌধুরি আগের ম্যাচের মতোই আজও শুরু থেকেই একাদশে থাকবেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ (সিঙ্গাপুর ম্যাচ):
মিতুল মারমা, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামিদুল ইসলাম, সোহেল রানা, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, সামিত সোম।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ: একাদশে দুই পরিবর্তন

প্রকাশিত: ০৫:৫৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬