বাংলাদেশ ০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দর–এ নোঙর করা কুয়েতের তেলবাহী ট্যাংকার ‘আল-সালমি’ হামলার শিকার হয়েছে। এ ঘটনায় কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন ইরানকে দায়ী করে এটিকে ‘সরাসরি ও অপরাধমূলক’ হামলা হিসেবে অভিহিত করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ট্যাংকারটিতে থাকা ২৪ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে জাহাজে লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং আগুন নেভাতে উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে।

কেপিসি জানায়, হামলার সময় ট্যাংকারটি সম্পূর্ণ তেলবোঝাই ছিল এবং এতে জাহাজটির কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আশপাশের সমুদ্র এলাকায় তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা বড় ধরনের পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে।

এ ঘটনায় মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক সমুদ্রপথ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার সম্ভাবনাও দেখা দিয়েছে।

ঘটনার নিন্দা জানিয়ে কুয়েত সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে। তবে ইরান এখনো এ হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা

প্রকাশিত: ১১:৫৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬