বাংলাদেশ ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

নওগাঁয় মাঠ থেকে ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার

নওগাঁর বদলগাছীতে ফসলের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের একটি মাঠ থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় কৃষক জয়দুল হোসেন জানান, তিনি আনছার চৌধুরীর পরিত্যক্ত জমি দুই বছরের জন্য লিজ নিয়ে পটলের আবাদ করছিলেন। রোববার সকাল প্রায় ৯টার দিকে জমিতে কাজ করার সময় মাটির নিচে গুলি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তাদের পরামর্শে বদলগাছী থানা পুলিশকে খবর দেওয়া হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নজরুল ইসলাম জানান, সকালে কয়েকজন কৃষক দেউলিয়া গ্রামের মাঠে কাজ করার সময় কোদাল দিয়ে মাটি খোঁড়ার একপর্যায়ে গুলি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করে।

রবিবার, ২৯ মার্চ ২০২৬
নওগাঁয় মাঠ থেকে ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় মাঠ থেকে ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশিত: ০২:১৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬