বাংলাদেশ ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ, ট্রাম্পবিরোধী প্রতিবাদে লাখো মানুষের সমাগম

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ‘নো কিংস’ শিরোনামে আয়োজিত এই আন্দোলনটি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো। আগের মতোই এবারও লাখো মানুষের অংশগ্রহণে বড় আকার ধারণ করেছে।

আয়োজকরা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির বিরুদ্ধে তারা এই বিক্ষোভ করছেন। এর মধ্যে রয়েছে ইরান ইস্যুতে যুদ্ধ পরিস্থিতি, ফেডারেল অভিবাসন আইন প্রয়োগ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ‘ট্রাম্প একজন শাসকের মতো আচরণ করতে চান। কিন্তু এটি আমেরিকা—এখানে ক্ষমতা জনগণের, কোনো রাজা বা ধনী গোষ্ঠীর নয়।’

শনিবার দিনভর দেশটির প্রায় সব বড় শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর মধ্যে নিউ ইয়র্ক সিটি, ওয়াশিংটন ডিসি এবং লস অ্যাঞ্জেলস উল্লেখযোগ্য।

রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভকারীরা লিনকন মেমোরিয়ালের সিঁড়িতে অবস্থান নেন এবং ন্যাশনাল এলাকায় ব্যাপক জমায়েত করেন। বিভিন্ন ব্যানার, পোস্টার ও প্রতিকৃতি নিয়ে তারা মিছিল করেন এবং ট্রাম্পসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানান।

এবারের অন্যতম বড় সমাবেশ অনুষ্ঠিত হয় মিনেসোটা অঙ্গরাজ্যে। সেখানে ফেডারেল অভিবাসন অভিযানে নিহত দুই নাগরিক—রেনি নিকোল গুড ও অ্যালেক্স প্রেট্টির মৃত্যুর ঘটনায় আগে থেকেই ক্ষোভ বিরাজ করছিল। তাদের স্মরণে হাজারো মানুষ স্টেট ক্যাপিটল ভবনের সামনে জড়ো হন।

এই সমাবেশে সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন অংশ নিয়ে ‘স্ট্রিটস অফ মিনিয়াপোলিস’ গান পরিবেশন করেন, যা অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে।

অন্যদিকে টাইম স্কয়ারে এলাকায় হাজারো মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। ম্যানহাটনের ব্যস্ত সড়কগুলোতে জনসমাগমের কারণে পুলিশকে যান চলাচল বন্ধ রাখতে হয়।

সূত্র: বিবিসি

রবিবার, ২৯ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ, ট্রাম্পবিরোধী প্রতিবাদে লাখো মানুষের সমাগম
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ, ট্রাম্পবিরোধী প্রতিবাদে লাখো মানুষের সমাগম

প্রকাশিত: ১০:৫৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬