বাংলাদেশ ১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশে আবারও বাড়ল সোনার দাম Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশের জ্বালানী তেলের চাহিদা মেটাতে দিনাজপুরের পার্বতীপুরে এসে পৌঁছেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল।

শুক্রবার (২৭ মার্চ) সকালে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপ লাইনের মাধ্যমে তেল নিয়ে আসার কার্যক্রম সম্পন্ন হয়।

জানা গেছে, গত মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১২টার দিকে ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রেলহেড অয়েল ডিপোতে ৫৭ লাখ লিটার অর্থাৎ ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছানোর লক্ষ্যে জ্বালানী তেল সরবরাহের কার্যক্রম শুরু করা হয়। এর প্রায় ৬০ ঘন্টা পর শুক্রবার সকাল ৬টার দিকে পার্বতীপুরে অবস্থিত ভারত-বাংলাদেশ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসে পৌঁছে ডিজেল।

পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর ইনচার্জ আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত থেকে পাইপলাইনে আসা পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেলের চালান সম্পন্ন হয়েছে।

ভারত থেকে এসব তেল আনতে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। চলতি বছরে তিন ধাপে ১৫ হাজার মেট্রিক টন ডিজেল তেল আনা হলো।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশে আবারও বাড়ল সোনার দাম

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

প্রকাশিত: ০৪:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬