বাংলাদেশ ১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশে আবারও বাড়ল সোনার দাম Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’

বাগেরহাটে তিন ঘণ্টার সংঘর্ষে নিহত ১, আগুন ও লুটপাটে ক্ষতিগ্রস্ত অন্তত ৩০ বাড়ি

বাগেরহাটের চিতলমারী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে রাজীব শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ থেকে ৩০টি বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার চিংগড়িয়া এলাকায় বিশ্বাস ও শেখ বংশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে কয়েকটি বসতঘরে আগুন দেওয়া হয় এবং ঘরের মালামাল লুটপাট করা হয়।

সংঘর্ষের সময় বিশ্বাস পক্ষের হামলায় ফারুক শেখের ছেলে রাজীব শেখ গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ভুক্তভোগী মো. রিপন শেখ অভিযোগ করেন, তাদের বংশের অন্তত ২০ থেকে ৩০টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তিনি আরও দাবি করেন, এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইদ বিশ্বাসের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে পরিস্থিতি রয়েছে। অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় রাজীব নামে একজন নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশে আবারও বাড়ল সোনার দাম

বাগেরহাটে তিন ঘণ্টার সংঘর্ষে নিহত ১, আগুন ও লুটপাটে ক্ষতিগ্রস্ত অন্তত ৩০ বাড়ি

প্রকাশিত: ১২:০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬