বাংলাদেশ ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

বাজেট সংক্রান্ত দুটি অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন

২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট ও ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক বাজেট সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধানের ৯১ অনুচ্ছেদ অনুযায়ী কোনো অর্থ বছরে নির্দিষ্ট কোনো কর্মবিভাগের জন্য অনুমোদিত ব্যয় অপর্যাপ্ত হলে অথবা কোনো কর্মবিভাগের জন্য মঞ্জুরি করা অর্থের অধিক অর্থ ঐ বছরে কর্মবিভাগের জন্য ব্যয় করা হলে একটি ‌‌‘সম্পূরক আর্থিক বিবৃতি’ জাতীয় সংসদে উপস্থাপন করতে হয়।

কিন্তু সংসদ ভেঙে যাওয়া অবস্থায় ২০২৫-২৬ অর্থবছর শুরুর আগে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের ‘সম্পূরক আর্থিক বিবৃতি’ উপস্থাপন করা সম্ভব হয়নি উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, তাই সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) অধ্যাদেশ, ২০২৫’ জারি করে। এ অধ্যাদেশকে আইনে পরিণত করার লক্ষ্যে প্রস্তুত করা বিল, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন করেছে।

অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সংক্রান্ত ‘নির্দিষ্টকরণ অধ্যাদেশ, ২০২৫’ শীর্ষক অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংবিধানের ৮৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক অর্থবছরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয়-সংবলিত একটি বিবৃতি (যা ‘বার্ষিক আর্থিক বিবৃতি’ নামে অভিহিত) সংসদে উপস্থাপিত হবে। কিন্তু ‘সংসদ ভেঙে যাওয়া অবস্থায়’ থাকায় ২০২৫-২৬ অর্থবছর শুরুর আগে জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের ‘বার্ষিক আর্থিক বিবৃতি’ উপস্থাপন করা সম্ভব হয়নি।

নাসিমুল গনি বলেন, তাই সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার ‘নির্দিষ্টকরণ অধ্যাদেশ, ২০২৫’ জারি করে। এ অধ্যাদেশকে আইনে পরিণত করার লক্ষ্যে প্রস্তুত করা বিল লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন করেছে।

বিশ্ব বাণিজ্য সংস্থার বহুপক্ষীয় যৌথ বিবৃতি উদ্যোগ—উন্নয়নের জন্য বিনিয়োগ সহজীকরণ চুক্তিতে বাংলাদেশের যোগদানের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান নাসিমুল গনি।

তিনি বলেন, এর উদ্দেশ্য হচ্ছে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগকে সহজ করা। এ চুক্তিতে স্বাক্ষর করার ফলে বাজারে প্রবেশাধিকার, বিনিয়োগকারী-রাষ্ট্র বিরোধ নিষ্পত্তির বিষয়ে কোনো নতুন প্রতিশ্রুতি তৈরি বা বিদ্যমান প্রতিশ্রুতি পরিবর্তনের বাধ্যবাধকতা তৈরি হবে না।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিনিয়োগসংক্রান্ত পদক্ষেপের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা এবং নিবন্ধন বা অনুমোদন পাওয়ার ক্ষেত্রে যতটা সম্ভব একাধিক আবেদন বা অনুমোদন এড়িয়ে চলা, বিনিয়োগসংক্রান্ত বিধি-বিধান তৈরির ক্ষেত্রে এই চুক্তিকে অনুসরণ করা এবং দেশীয় বিনিয়োগকারীদের তথ্যভাণ্ডার সংরক্ষণ করার বিষয়ে এই চুক্তিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রস্তাবিত চুক্তিতে যোগদানের ফলে বৈদেশিক বিনিয়োগের জন্য আকর্ষণীয় ক্ষেত্র হিসেবে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠিত হবে। এ চুক্তিতে বাংলাদেশের যোগদানের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়েছে বলে জানান নাসিমুল গনি।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

বাজেট সংক্রান্ত দুটি অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন

প্রকাশিত: ০৭:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬