বাংলাদেশ ০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

মাদক কারবারির কামড়ে আহত পুলিশ

‎ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় অভিযানে গিয়ে মাদক কারবারির কামড়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ সময় ৮ পিস ইয়াবাসহ ওই যুবককে আটক করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাঠালিয়া থানা পুলিশের একটি দল উপজেলার দক্ষিণ চেঁচরী এলাকায় অভিযান চালায়। সোহরাব মাস্টারের বাড়ির সামনের সড়কে সন্দেহজনকভাবে অবস্থানরত সুজন হাওলাদার (৩০) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সুজন উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের বাসিন্দা এবং মো. সোবাহান হাওলাদারের ছেলে।

‎অভিযানে নেতৃত্ব দেন এসআই রতন চন্দ্র হালদার। পুলিশ জানায়, আটক করার সময় সুজন হাওলাদার হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন। ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি এসআই রতনের হাতে কামড় দেন এবং পালানোর চেষ্টা করেন। এতে এসআই রতন আহত হন। পরে সঙ্গে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

‎কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু নাছের রায়হান বলেন, অভিযানে গিয়ে দায়িত্ব পালনকালে এসআইকে কামড় দেওয়া হয়েছে। ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। আহত এসআই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

মাদক কারবারির কামড়ে আহত পুলিশ

প্রকাশিত: ১১:৫৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬