বাংলাদেশ ০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে ভূমধ্যসাগরে দেখা মিলল বিশ্বের বৃহত্তম রণতরীর

চুক্তি না করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলার ইঙ্গিতের মধ্যে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে তাদের একটি বিমানবাহী রণতরী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড নামে বিশ্বের বৃহত্তম বিমানবাহী এ রণতরীটি ভূমধ্যসাগরে প্রবেশ করেছে।

টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়, মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি জোরদারের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই রণতরী মোতায়েনের নির্দেশ দেন।

আটলান্টিক মহাসাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত করা জিব্রাল্টার প্রণালী অতিক্রম করার সময় রণতরীটিকে দেখা যায়। জিব্রাল্টার দিক থেকে তোলা একটি ছবিতে এটি ধরা পড়ে।

ট্রাম্প শুক্রবার বলেন, ইরানের সঙ্গে নতুন একটি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হলে তিনি ইরানের ওপর সীমিত আঘাত হানার বিষয়টি ‘বিবেচনা’ করছেন।

উল্লেখ্য, তার প্রথম মেয়াদে তিনি তেহরানের সঙ্গে করা পূর্ববর্তী পরমাণু চুক্তি বাতিল করেছিলেন।

একজন মার্কিন কর্মকর্তার মতে, বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ১৩টি যুদ্ধজাহাজ রয়েছে: একটি বিমানবাহী রণতরী—ইউএসএস আব্রাহাম লিংকন—নয়টি ডেস্ট্রয়ার এবং তিনটি লিটোরাল কমব্যাট শিপ।

ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডের সঙ্গে তিনটি ডেস্ট্রয়ার রয়েছে। এটি নির্ধারিত স্থানে পৌঁছালে মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৭-তে।

উভয় বিমানবাহী রণতরীতেই হাজার হাজার নাবিক কর্মরত আছেন এবং এগুলোর এয়ার উইংয়ে ডজনখানেক যুদ্ধবিমান রয়েছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে এ ধরনের দুটি বিশাল রণতরীর উপস্থিতি খুবই বিরল ঘটনা।

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে ভূমধ্যসাগরে দেখা মিলল বিশ্বের বৃহত্তম রণতরীর

প্রকাশিত: ১০:১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬