বাংলাদেশ ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের
নেপথ্যে চাঁদাবাজি

এনসিপির নেতাদের ওপর অতর্কিত হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোড এলাকায় চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর তেজগাঁও থানা নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।

ওই হামলায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

এনসিপির দাবি, তেজগাঁও কলেজ ছাত্রদল-এর যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ভূইয়ার নেতৃত্বে এ হামলা সংঘটিত হয়। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

হামলায় আহত হয়েছেন এনসিপির তেজগাঁও থানা পর্যায়ের তিন নেতা— আওলাদ হোসেন ওহী, রায়হান ও দূর্জয়।

দলীয় সূত্রে জানা গেছে, আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের চোখের কর্নিয়ার পর্দা ফেটে গেছে, কয়েকজনের মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। একজনের হাতের আঙুল ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তেজগাঁও থানা এনসিপির সদস্য আওলাদ হোসেন ওহী এক ভিডিও বক্তব্যে অভিযোগ করেন, বিগত বছর ধরে এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে সচেতন নাগরিক ও যুবসমাজ সোচ্চার ছিলেন। বিভিন্ন সময় চাঁদাবাজি প্রতিহত করার চেষ্টা করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে সফলতাও এসেছে।

তবে নির্বাচন পরবর্তী সময়ে চাঁদা তোলার প্রবণতা বেড়ে যায় বলে দাবি করেন তিনি। এর প্রতিবাদ করায় তাদের ধারাবাহিকভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন ওহী।

তিনি বলেন, হামলার সময় তারা পাঁচজন ছিলেন। পরবর্তীতে তাদের ওপর প্রায় ৬০ থেকে ৭০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে বলে অভিযোগ করেন তিনি।

ওহীর ভাষ্যমতে, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। পুলিশ কেবল তাদের সরে যেতে বলে— এমন অভিযোগও করেন তিনি।

এনসিপি নেতাদের দাবি, সাম্প্রতিক নির্বাচনে তারা এলাকার উন্নয়নের লক্ষ্যে একজন সৎ ও যোগ্য প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। সেই রাজনৈতিক অবস্থানের কারণেই তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে তাদের ধারণা।

এ বিষয়ে শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ হামলার ঘটনা নিশ্চিত করে জানান, এনসিপির পক্ষ থেকে থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

নেপথ্যে চাঁদাবাজি

এনসিপির নেতাদের ওপর অতর্কিত হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

প্রকাশিত: ১১:৪৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬