বাংলাদেশ ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ব্রাজিল ম্যাচ নিয়ে নিশ্চিন্ত হিমি, দুশ্চিন্তায় পড়শী Logo কুলাউড়ায় দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ Logo ব্রাজিল-নরওয়ের খেলা দেখবেন যেভাবে Logo অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই Logo পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি আটক Logo বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ Logo রুহিয়ায় গোয়ালঘর থেকে ২৫ লিটার চোলাইমদ উদ্ধার, গ্রেফতার ১ Logo পিরোজপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সংসদ সদস্য সুলতানা জেসমিনের মতবিনিময় সভা Logo পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপির দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo ছয় পদের চারটিই শূন্য: বছরের পর বছর জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা, পাল্টা বিমান হামলা চালাল ইসরায়েল

দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একাধিক রকেট হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় এসব হামলা চালানো হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে তারা।

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, রকেট হামলার জবাবে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অন্তত ১৫টি অবস্থানে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে অস্ত্র সংরক্ষণাগার ও সামরিক স্থাপনাও ছিল বলে দাবি করা হয়েছে। এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

এর মধ্যেই সীমান্ত এলাকায় যুদ্ধবিরতি থাকলেও উত্তেজনা অব্যাহত রয়েছে। মঙ্গলবার দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন লেবাননি নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৭১৫ জন নিহত এবং ৮ হাজার ৩৫৩ জন আহত হয়েছেন।

সংঘাতের কারণে লেবাননে ব্যাপক মানবিক সংকট তৈরি হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ১৬ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, যা দেশের মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ।

বিশ্লেষকদের মতে, আনুষ্ঠানিক যুদ্ধবিরতি থাকলেও সীমান্তে পাল্টাপাল্টি হামলা চলতে থাকায় পরিস্থিতি ক্রমেই আরও অস্থিতিশীল হয়ে উঠছে এবং বড় সংঘাতের ঝুঁকিও বাড়ছে।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ব্রাজিল ম্যাচ নিয়ে নিশ্চিন্ত হিমি, দুশ্চিন্তায় পড়শী

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা, পাল্টা বিমান হামলা চালাল ইসরায়েল

প্রকাশিত: ০৩:৪৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬