বাংলাদেশ ০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

শিক্ষা খাতে বড় বিনিয়োগের ঘোষণা: জিডিপির ৫ শতাংশ ব্যয় করবে সরকার

সংগৃহীত ছবি

শিক্ষা খাতে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

বৃহস্পতিবার (৭ মে) সকালে রাজধানীর হোটেল শেরাটনে ইউনিসেফ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, শিক্ষা খাতের আমূল পরিবর্তন ও মানোন্নয়নের জন্য মোট জিডিপির ৫ শতাংশ বিনিয়োগে সরকার প্রস্তুত। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

এহছানুল হক মিলন আরও বলেন, বিগত সময়ে শিক্ষা খাতে বিনিয়োগ জিডিপির দেড় শতাংশের বেশি ছিল না। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এখন শিক্ষা খাতে ব্যয় বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

তিনি বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার মান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিও জরুরি। অতীতের ডিজিটাল ক্লাসরুম উদ্যোগে ঘাটতি ছিল বলে মন্তব্য করে তিনি বলেন, জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাবে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।

বর্তমান সরকার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ইন্টারেক্টিভ ডিজিটাল ক্লাসরুম চালুর দিকে এগোচ্ছে বলেও জানান তিনি।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
শিক্ষা খাতে বড় বিনিয়োগের ঘোষণা: জিডিপির ৫ শতাংশ ব্যয় করবে সরকার
জনপ্রিয় সংবাদ

শিক্ষা খাতে বড় বিনিয়োগের ঘোষণা: জিডিপির ৫ শতাংশ ব্যয় করবে সরকার

প্রকাশিত: ০৩:৩১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬