বাংলাদেশ ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা Logo চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার Logo তৃণমূল সাংবাদিকদের সংগঠন এসএসপির নেতৃত্বে মজনু-আবিদ Logo যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল Logo ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

ফকিরহাটে আধুনিক কৃষি প্রশিক্ষণ: কম খরচে বেশি ফলনের বার্তা কৃষকদের মাঝে

আধুনিক উৎপাদন কৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের ফকিরহাটে দিনব্যাপী একটি কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) সকাল ১১টায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আউটকি ইউনিয়নের স্থানীয় পর্যায়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নতমানের বীজের ব্যবহার, সুষম সার প্রয়োগ এবং বৈজ্ঞানিক উপায়ে রোগবালাই নিয়ন্ত্রণ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের (আরএসএম) কৃষিবিদ মোস্তাফিজুর রহমান এবং টিএসও সুজিত মণ্ডল। বক্তারা বলেন, প্রচলিত পদ্ধতির পরিবর্তে সঠিক ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা অনুসরণ করলে কম খরচে বেশি উৎপাদন সম্ভব, যা প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সহায়ক হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যান্ড প্রোমোটার শেখ সুমন আলী। প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকরা এ উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর উল্লেখ করে মাঠ পর্যায়ে শেখা বিষয়গুলো বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেন।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ফকিরহাটে আধুনিক কৃষি প্রশিক্ষণ: কম খরচে বেশি ফলনের বার্তা কৃষকদের মাঝে

প্রকাশিত: ০৮:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬