বাংলাদেশ ০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

বিশ্বকাপ দেখেই আয় ৫০ হাজার ডলার, ফক্স স্পোর্টসের ব্যতিক্রমী চাকরির সুযোগ

সংগৃহীত ছবি

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ভক্তদের জন্য ব্যতিক্রমী এক চাকরির সুযোগ ঘোষণা করেছে ফক্স স্পোর্টস। বিশ্বের শীর্ষ চাকরি প্ল্যাটফর্ম ইনডিড-এর সঙ্গে যৌথভাবে তারা চালু করেছে ‘চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’ নামের বিশেষ পদ।

এই পদের জন্য নির্বাচিত ব্যক্তি পাবেন ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকা)। মূল দায়িত্ব হবে পুরো বিশ্বকাপের ১০৪টি ম্যাচ সরাসরি দেখা।

চাকরির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, নির্বাচিত ব্যক্তিকে নিউইয়র্কের টাইমস স্কয়ারে নির্মিত বিশেষ কাচঘেরা কিউবের ভেতরে বসে ম্যাচগুলো উপভোগ করতে হবে। সব ম্যাচ সম্প্রচার করা হবে ফক্সের স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

ফক্স স্পোর্টস জানিয়েছে, শুধু ম্যাচ দেখা নয়, নির্বাচিত ব্যক্তিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকতে হবে এবং বিভিন্ন ফ্যান এনগেজমেন্ট কনটেন্ট তৈরি করে বিশ্বকাপের উত্তেজনা ছড়িয়ে দিতে হবে।

ফক্স স্পোর্টসের মার্কেটিং প্রেসিডেন্ট রবার্ট গটলিব বলেন, এই বিশ্বকাপ হবে ইতিহাসের অন্যতম বড় আয়োজন, আর তারা এমন একজন ভক্ত খুঁজছেন যিনি প্রতিটি মুহূর্ত উদযাপন করবেন।

ইনডিড-এর চিফ মার্কেটিং অফিসার জেমস হোয়াইটমোর বলেন, এই অংশীদারিত্বের লক্ষ্য হলো নিয়োগ প্রক্রিয়াকে আরও আকর্ষণীয় ও ভিন্নভাবে উপস্থাপন করা।

আবেদন করতে হলে প্রার্থীদের ইনডিড প্রোফাইল তৈরি বা আপডেট করতে হবে এবং একটি ভিডিও জমা দিতে হবে, যেখানে ব্যাখ্যা করতে হবে কেন তিনিই এই পদের জন্য উপযুক্ত।

আবেদনের শেষ সময় ১৭ মে পর্যন্ত। নির্বাচিত ব্যক্তি ৬ জুন থেকে কাজ শুরু করবেন এবং দায়িত্ব শেষ হবে ২৬ জুলাই, টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহ পর।

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

বিশ্বকাপ দেখেই আয় ৫০ হাজার ডলার, ফক্স স্পোর্টসের ব্যতিক্রমী চাকরির সুযোগ

প্রকাশিত: ০১:৩২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬