বাংলাদেশ ০৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ডিসিদের জন্য একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী, বিদ্যুৎ সাশ্রয় থেকে বাল্যবিবাহ রোধে কঠোর বার্তা

প্রধানমন্ত্রী তারেক রহমান

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে জেলা প্রশাসকদের জন্য একগুচ্ছ সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ সাশ্রয়, সামাজিক শৃঙ্খলা রক্ষা, খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬’-এর উদ্বোধন হয়। চার দিনব্যাপী এই সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে ৩০টি কার্য অধিবেশন। এতে ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ অংশ নিচ্ছে।

সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি আরও জানান, জনপ্রশাসনে পদায়ন ও বদলির ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য ডিসিদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।

ডিসিদের প্রতি নির্দেশনায় প্রধানমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সন্ধ্যার মধ্যে মার্কেট বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়নের কথা বলেন। পাশাপাশি মোবাইল কোর্টের কার্যক্রম বাড়ানো এবং জনগণের ন্যায্য অভিযোগ দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন।

সামাজিক শৃঙ্খলা রক্ষায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়।

এছাড়া সব জেলায় সারা বছরব্যাপী শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ব্যবস্থা নিতে বলা হয়। বন্যা ও খরা মোকাবিলায় জেলা প্রশাসকদের সক্রিয় ভূমিকা রাখার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সমাজ থেকে সব ধরনের বৈষম্য পুরোপুরি দূর করা সম্ভব না হলেও ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি নৈতিক ও সমতাভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে কাজ করতে হবে।

kalprakash.com/SS

রবিবার, ৩ মে ২০২৬
ডিসিদের জন্য একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী, বিদ্যুৎ সাশ্রয় থেকে বাল্যবিবাহ রোধে কঠোর বার্তা
জনপ্রিয় সংবাদ

ডিসিদের জন্য একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী, বিদ্যুৎ সাশ্রয় থেকে বাল্যবিবাহ রোধে কঠোর বার্তা

প্রকাশিত: ০৪:৪২:১২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬