বাংলাদেশ ১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

দুই হাজার শিক্ষক-কর্মচারী পাচ্ছেন উচ্চতর গ্রেড স্কেল

সংগৃহীত ছবি

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের প্রায় দুই হাজার শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মে মাসের এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বিভিন্ন বেসরকারি স্কুলের ১ হাজার ৭৮২ জন এবং কলেজের ২১৯ জন শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড স্কেল পাবেন।

আঞ্চলিক ভিত্তিতে স্কুল পর্যায়ে উচ্চতর গ্রেডপ্রাপ্তদের মধ্যে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট অঞ্চলের শিক্ষক-কর্মচারীরা রয়েছেন। একইভাবে কলেজ পর্যায়েও এসব অঞ্চলের নির্ধারিত সংখ্যক শিক্ষক-কর্মচারী এই সুবিধার আওতায় আসছেন।

মাউশি অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনউদ্দিন আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/SS
রবিবার, ৩ মে ২০২৬
দুই হাজার শিক্ষক-কর্মচারী পাচ্ছেন উচ্চতর গ্রেড স্কেল
জনপ্রিয় সংবাদ

দুই হাজার শিক্ষক-কর্মচারী পাচ্ছেন উচ্চতর গ্রেড স্কেল

প্রকাশিত: ০১:৩২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬