বাংলাদেশ ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ফ্লোরিডায় লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, একই সময় ও স্থানে হত্যার ধারণা পুলিশের

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির হত্যাকাণ্ড ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। তদন্তে ধারণা করা হচ্ছে, অ্যাভালন হাইটস এলাকার অ্যাপার্টমেন্টের কাছাকাছি দূরত্বে প্রায় একই সময়ে তাদের হত্যা করা হয়েছে।

হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়ের বরাতে শুক্রবার (১ মে) এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

এর আগে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিখোঁজ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়। পুলিশ জানিয়েছে, লিমনের মরদেহ দুবাই হয়ে আগামী ৪ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। অন্যদিকে বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট দূতাবাস।

হিলসবোরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রনিস্টার বলেন, তদন্তের অগ্রগতি অত্যন্ত উদ্বেগজনক এবং ঘটনাটিকে তিনি লোমহর্ষক ও নিষ্ঠুর অপরাধ হিসেবে বর্ণনা করেন। তার ভাষায়, “দুই মেধাবী শিক্ষার্থীকে আমরা হারালাম।”

ফ্লোরিডা পুলিশ জানায়, বাংলাদেশে থাকা বৃষ্টির পরিবারের সদস্যদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। উদ্ধার হওয়া মরদেহের পোশাক ও সিসিটিভি ফুটেজ মিলিয়ে শনাক্তকরণ নিশ্চিত করা হয়।

তদন্তকারীরা বলছেন, প্রাথমিক বিশ্লেষণে মনে হচ্ছে দুইজনকেই অ্যাভালন হাইটসের আশপাশে একই সময়ের মধ্যে হত্যা করা হয়েছে। তবে ঘটনাটি এখনো তদন্তাধীন থাকায় বিস্তারিত কিছু নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

kalprakash.com/SS

শনিবার, ২ মে ২০২৬
ফ্লোরিডায় লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, একই সময় ও স্থানে হত্যার ধারণা পুলিশের
জনপ্রিয় সংবাদ

ফ্লোরিডায় লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, একই সময় ও স্থানে হত্যার ধারণা পুলিশের

প্রকাশিত: ১২:১৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬