বাংলাদেশ ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা Logo চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার Logo তৃণমূল সাংবাদিকদের সংগঠন এসএসপির নেতৃত্বে মজনু-আবিদ Logo যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল Logo ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫, আহত ৭; যুদ্ধবিরতির মধ্যেও চলমান সহিংসতা

ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পৃথক হামলায় অন্তত ৫ জন নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ঘোষিত যুদ্ধবিরতির সময়কালেও হামলা থামেনি। এই সময়ের মধ্যে এখন পর্যন্ত ৮২৩ জন নিহত এবং ২ হাজার ৩০৮ জন আহত হয়েছেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে।

এদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানের পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ৫৯৯ জনে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৪১১ জন।

অবরুদ্ধ গাজায় চলমান এই সংঘাত পরিস্থিতি মানবিক সংকটকে আরও গভীর করছে বলে আন্তর্জাতিক বিভিন্ন মহলে উদ্বেগ বাড়ছে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫, আহত ৭; যুদ্ধবিরতির মধ্যেও চলমান সহিংসতা

প্রকাশিত: ০৩:৩৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬