বাংলাদেশ ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

মার্কিন অবরোধ উপেক্ষা করে ইরানের জন্য বিশেষ বাণিজ্য করিডর খুলল পাকিস্তান

মার্কিন নিষেধাজ্ঞার চাপের মধ্যেও ইরানের অর্থনীতিকে সচল রাখতে এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ ইরানের জন্য একটি বিশেষ ট্রানজিট বাণিজ্য করিডর চালুর ঘোষণা দিয়েছে, যার মাধ্যমে তৃতীয় দেশ থেকে আমদানিকৃত পণ্য পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সরাসরি ইরানে পৌঁছাতে পারবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, করাচি বন্দরসহ মোট ছয়টি কৌশলগত রুট এই ট্রানজিট ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এর মধ্যে গাবদ-গোয়াদার, তাফতান-কোয়েটা এবং করাচি ও পোর্ট কাসিম সংযোগসহ গুরুত্বপূর্ণ স্থল ও সমুদ্রপথ অন্তর্ভুক্ত রয়েছে।

পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের ফলে করাচি বন্দরে আটকে থাকা ইরানগামী তিন হাজারেরও বেশি কন্টেইনারের জট দ্রুত নিরসন হবে। পাশাপাশি সরবরাহ ব্যবস্থায় গতি ফিরে আসবে এবং আঞ্চলিক বাণিজ্য সহজ হবে।

সংশ্লিষ্টদের মতে, এই পদক্ষেপ মূলত মার্কিন অবরোধ ও আঞ্চলিক বাণিজ্য সীমাবদ্ধতার প্রভাব কমাতে এবং ইরানের সঙ্গে সরবরাহ চেইন শক্তিশালী করার কৌশলগত উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

মার্কিন অবরোধ উপেক্ষা করে ইরানের জন্য বিশেষ বাণিজ্য করিডর খুলল পাকিস্তান

প্রকাশিত: ০১:৩১:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬