বাংলাদেশ ০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

গণতন্ত্র ও ন্যায়বিচারের অঙ্গীকারের কথা বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশ গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীতে আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অর্থের অভাবে কোনো মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না। একটি মানবিক রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যেখানে প্রতিটি নাগরিক ন্যায়বিচারের সুযোগ পাবে।

তিনি আরও জানান, আর্থিকভাবে অসচ্ছল মানুষদের আইনি সহায়তা দিতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। ন্যায়বিচারকে শুধু আইনের বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের জীবনে বাস্তব রূপ দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, ন্যায়বিচার তখনই অর্থবহ হয় যখন আইন মানুষের মর্যাদা রক্ষা করে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করে। রাষ্ট্রের প্রত্যেক নাগরিক যেন সাংবিধানিক অধিকার চর্চা করতে পারে, সে লক্ষ্যে লিগ্যাল এইড কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

তিনি আরও বলেন, বিচার বিলম্ব মানেই অনেক ক্ষেত্রে ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়া। তাই মামলার আগে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিচার ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও জনগণমুখী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

kalprakash.com/SS

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
গণতন্ত্র ও ন্যায়বিচারের অঙ্গীকারের কথা বললেন প্রধানমন্ত্রী
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র ও ন্যায়বিচারের অঙ্গীকারের কথা বললেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০২:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬