বাংলাদেশ ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ১

গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে এক শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন এবং একটি গরুও মারা গেছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ চৌধুরী (৩৩), ছোটন চৌধুরীর ছেলে রাফি চৌধুরী (১১) এবং নবীর হোসেনের ছেলে মিজানুর রহমান (২০)। আহত শামীম মিয়া (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় তারা বাড়ির পাশের একটি সড়কে অবস্থান করছিলেন। আকস্মিক বজ্রপাত তাদের ওপর আঘাত হানলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। একই সময়ে কাছাকাছি থাকা একটি গরুও মারা যায়। গুরুতর আহত শামীম মিয়াকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে একই গ্রামের তিনজনের এমন করুণ মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আকস্মিক বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। আহত ব্যক্তি চিকিৎসাধীন।”

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ১

প্রকাশিত: ০৯:১৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬