বাংলাদেশ ০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ছাত্রদলের ‘গুপ্ত’ দেয়াল লিখনের পাশে ছাত্রশিবিরের ফটোসেশন তেজগাঁও কলেজে

তেজগাঁও কলেজ ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতির’ বিরুদ্ধে দেয়াল লিখনের পাশে ফটোসেশন করেছে তেজগাঁও কলেজ ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই দেয়াল লিখনের পাশে দাঁড়িয়ে ছাত্রশিবিরের সদস্যদের ছবি তুলতে দেখা গেছে।

দেয়াল লিখন পরিদর্শনকালে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক মোরশেদ আহমেদ তাহফীম একটি দেয়ার লিখন দেখিয়ে বলেন, এই শব্দ যে উচ্চারণ করতে পারবে তাকে ৫০০ টাকা পুরষ্কার দেয়া হবে।

ঘটনাটি ক্যাম্পাসে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ছাত্রদলের দেয়াল লিখনের সঙ্গে ছাত্রশিবিরের এমন অবস্থান ও ফটোসেশনকে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসের রাজনৈতিক দ্বন্দ্বেরই ইঙ্গিত বলে মন্তব্য করেছেন। অনেক শিক্ষার্থী আবার ছাত্রশিবিরের রসবোধের প্রশংসাও করেছেন।

উভয় সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দেয়াল লিখন করা হয়েছে। অনেক শিক্ষার্থী উক্ত দেয়াল লিখনের ফলে ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট হয়েছে বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষের প্রতিবাদে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে বিক্ষোভ মিছিল করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তীতে গতকাল ও আজ সকালে জামায়াত-শিবিরের রাজনীতিকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে ক্যাম্পাসে দেয়াল লিখন কর্মসূচি পালন করেন তারা।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের ‘গুপ্ত’ দেয়াল লিখনের পাশে ছাত্রশিবিরের ফটোসেশন তেজগাঁও কলেজে

প্রকাশিত: ০৮:৩০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬