তেজগাঁও কলেজে ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের মতামত সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কলেজ প্রাঙ্গণে তেজগাঁও কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে কলেজের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তাদের মতামত তুলে ধরেন। এ বিষয়ে তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য মিনহাজুল আবেদীন বলেন, ক্যাম্পাসে প্রকাশ্য রাজনীতির পাশাপাশি গোপনে প্রভাব বিস্তার, সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ এবং অস্বচ্ছ কার্যক্রম শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে। তিনি আরও বলেন, গুপ্ত রাজনীতি শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করে এবং প্রশাসনিক সিদ্ধান্তে অদৃশ্য চাপ সৃষ্টি করে। এ ধরনের কার্যক্রম বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। যুগ্ম আহ্বায়ক ইয়াসির রহমান বলেন, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে একটি সুস্থ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে তারা কাজ করে যাবেন। কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী জানান, তারা একটি স্বচ্ছ, সহনশীল ও চাপমুক্ত শিক্ষার পরিবেশ চান। তাদের মতে, ক্যাম্পাসে রাজনীতির চর্চা থাকলেও তা হতে হবে প্রকাশ্য, নীতিনিষ্ঠ এবং শিক্ষাবান্ধব।
শিরোনামঃ
‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্রদলের মতামত সংগ্রহ কর্মসূচি
-
জান্নাতুন নেছা বুশরা, তেজগাঁও কলেজ প্রতিনিধি: - প্রকাশিত: ০৬:২৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- 15
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ
























