বাংলাদেশ ০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

গুপ্ত রাজনীতির বিরুদ্ধে জবি ছাত্রদলের দেয়াল লিখন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদী দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থাপনা ও দেয়ালে এ প্রচারণামূলক কর্মসূচি চালানো হয়।

ছাত্রদল নেতাদের অভিযোগ, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের আড়ালে থেকে কোনো বিশেষ রাজনৈতিক এজেন্ডা বা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার প্রতিবাদ জানাতেই তাদের এই উদ্যোগ। দেয়াল লিখনগুলোতে ‘গুপ্ত রাজনীতি বন্ধ চাই’, ‘গুপ্ত যাদের অবস্থান, বাড়ি তাদের পাকিস্তান’ এবং ‘ঘরে ঘরে খবর পাঠা, গুপ্ত জাসদের লেজ কাটা’—এ ধরনের বিভিন্ন স্লোগান দেখা যায়।

কর্মসূচি নিয়ে জবি ছাত্রদলের নেতারা বলেন, আমরা ক্যাম্পাসে কোনো ধরনের গোপন রাজনীতি সমর্থন করি না। শিক্ষার্থীদের প্রকাশ্য ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতেই আমাদের এই অবস্থান। যারা গোপনে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের এই সচেতনতামূলক প্রতিবাদ।

এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, আমরা গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। যারা গুপ্তভাবে অপরাজনীতি করছে, তারা পরবর্তীতে এর দায়ভারও গ্রহণ করে না।

শাখা ছাত্রদলের সদস্যসচিব শামছুল আরেফিন বলেন, যারা গুপ্ত রাজনীতি করে, তাদের গুপ্ত বললেই গায়ে লাগে। এটা দ্বৈত আচরণ। এই দ্বৈত রাজনীতি নিয়ে ক্যাম্পাস রাজনীতিতে থাকা যাবে না। আমরা স্পষ্ট অবস্থান চাই।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান রুমি বলেন, গুপ্ত রাজনীতি মানে অন্ধকারে লুকিয়ে থাকা ষড়যন্ত্র। শিবিরের উদ্দেশ্যে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, রাজনীতি যদি করতেই হয়, তাহলে প্রকাশ্যে করতে হবে। বর্তমান রাজনীতিতে অস্থিতিশীলতার পেছনে গুপ্ত রাজনীতি দায়ী।

এ সময় জবি শাখা ছাত্রদলের আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

গুপ্ত রাজনীতির বিরুদ্ধে জবি ছাত্রদলের দেয়াল লিখন

প্রকাশিত: ০৪:৪০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬