যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি নৌ-অবরোধের মধ্যে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ৩১টি জাহাজের গতিপথ পরিবর্তন বা সেগুলোকে বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।
সেন্টকম তাদের অফিসিয়াল সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, এসব জাহাজের বেশিরভাগই ছিল তেলবাহী, যেগুলোর চলাচল ইরান সংশ্লিষ্ট বন্দর ও সমুদ্রপথে লক্ষ্য করা হয়েছিল। খবরটি প্রকাশ করেছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই অবরোধ মূলত ইরানের বন্দরে প্রবেশকারী বা সেখান থেকে বের হওয়া বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।
মার্কিন কর্মকর্তাদের দাবি, এই পদক্ষেপ ইরানের অর্থনীতির ওপর চাপ তৈরি করতে কার্যকর ভূমিকা রাখছে। সিগন্যাল ডাটার তথ্যে দেখা গেছে, ওই অঞ্চলে নৌ-চলাচল স্বাভাবিক সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। তবে একই সঙ্গে তিনি জানান, যুদ্ধবিরতি থাকলেও নৌ-অবরোধ অব্যাহত থাকবে।
kalprakash.com/SS
আন্তর্জাতিক ডেস্ক 

























