বাংলাদেশ ০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

১৬ বছর পর প্রিয়দর্শনের ছবিতে ফিরছেন পঙ্কজ ত্রিপাঠি

ছবিঃ সংগৃহীত

বলিউডের জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শন আবারও তার পরিচিত কমেডি ঘরানার সিনেমায় ফিরছেন। নতুন এই প্রজেক্টে দেখা যাবে শক্তিশালী তিন অভিনেতা—পঙ্কজ ত্রিপাঠি, আনু কাপুর এবং সৌরভ শুক্লাকে।

এখনো নাম ঠিক না হওয়া এই সিনেমাটি একটি কমেডি এন্টারটেইনার, যেখানে গল্প আবর্তিত হবে তিনজন বয়স্ক মানুষের অদ্ভুত ও অপ্রত্যাশিত পরিস্থিতিকে কেন্দ্র করে। ছবিটির টোন থাকবে প্রিয়দর্শনের ক্লাসিক হিট ‘হাঙ্গামা’র মতো হালকা-ফুলকা হাস্যরসে ভরপুর।

এই সিনেমার মাধ্যমে প্রিয়দর্শনের সঙ্গে পঙ্কজ ত্রিপাঠির পুনর্মিলন ঘটছে ১৬ বছর পর। অন্যদিকে আনু কাপুরের সঙ্গে প্রায় তিন দশক পর আবার কাজ করতে যাচ্ছেন এই পরিচালক।

সিনেমায় বিশেষ চরিত্রে থাকবেন প্রিয়দর্শনের নিয়মিত সহযোগী রাজপাল যাদবও। ইতিমধ্যেই ছবির চিত্রনাট্য শেষ হয়েছে এবং ২০২৬ সালের জুলাইয়ে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। টানা দুই মাসে শুটিং শেষ করার লক্ষ্য রয়েছে নির্মাতাদের।

প্রিয়দর্শন এখন একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই কমেডি সিনেমা শেষ করার পর ২০২৬ সালের নভেম্বরে তিনি তার ক্যারিয়ারের ১০০তম সিনেমার কাজ শুরু করবেন, যেখানে অভিনয় করবেন দক্ষিণী সুপারস্টার মোহনলাল। সেটি হবে একটি মিউজিক্যাল ড্রামা, যার গল্প বাবা-ছেলের ইগোর দ্বন্দ্বকে কেন্দ্র করে।

এছাড়া অক্ষয় কুমারের সঙ্গে তার নতুন অ্যাকশন থ্রিলার ‘হায়ওয়ান’ও মুক্তির অপেক্ষায় রয়েছে।

kalprakash.com/SS

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
১৬ বছর পর প্রিয়দর্শনের ছবিতে ফিরছেন পঙ্কজ ত্রিপাঠি
জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

১৬ বছর পর প্রিয়দর্শনের ছবিতে ফিরছেন পঙ্কজ ত্রিপাঠি

প্রকাশিত: ১১:৫৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬