বাংলাদেশ ০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

বিশ্বকাপ ঘিরে সঞ্জয়–নোরার ‘সির সির’ গান প্রকাশ্যে

কদিন পরই শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের মহা আসর। এরই মধ্যে বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনায় মেতে উঠেছেন ভক্তরা। নিজ দেশের দল না থাকলেও এবারের ফিফা বিশ্বকাপে থাকছে বাংলাদেশের একটি বিশেষ যোগসূত্র।

বিশ্বকাপ উপলক্ষে তৈরি অফিসিয়াল গানে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সংগীতশিল্পী সঞ্জয়। তার সঙ্গে রয়েছেন বলিউড তারকা নোরা ফাতেহি এবং ফরাসি শিল্পী ভেজড্রিম। সোমবার সন্ধ্যায় (বাংলাদেশ সময়) প্রকাশিত হয়েছে ‘সির সির’ শিরোনামের গানটি।

ফুটবল বিশ্বকাপের অন্যান্য অফিসিয়াল গানের মতোই এই গানটিও উৎসবমুখর পরিবেশে তৈরি করা হয়েছে। ভিডিওতে ফুটবল উন্মাদনা, নাচ ও পারফরম্যান্সের সমন্বয় দেখা গেছে। গানের দৃশ্যে সঞ্জয় ও ভেজড্রিমের পাশাপাশি নোরা ফাতেহিকেও নৃত্য পরিবেশন করতে দেখা যায়।

প্রকাশের পর থেকেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া পাচ্ছে। দর্শক-শ্রোতারা বিশেষ করে এর মিউজিক ও কোরিওগ্রাফির প্রশংসা করছেন।

সঞ্জয় নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “কয়েক মাসের শ্রম, কয়েক দেশের অসাধারণ মানুষের সঙ্গে কাজ। দেখুন, আমরা কী বানিয়েছি। আপনাদের প্রতিক্রিয়ার অপেক্ষায়।”

গানটি ফিফার এবারের অফিসিয়াল অ্যালবামে অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করার কথা রয়েছে শিল্পীদের।

এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তিন দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় পারফর্ম করবেন কেটি পেরি এবং ব্ল্যাকপিঙ্কের লিসার মতো আন্তর্জাতিক তারকাদের সঙ্গে। শ্রীমঙ্গলে জন্ম হলেও তার শৈশব কেটেছে চট্টগ্রামে, পরে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

মঙ্গলবার, ৯ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

বিশ্বকাপ ঘিরে সঞ্জয়–নোরার ‘সির সির’ গান প্রকাশ্যে

প্রকাশিত: ০২:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬